রাজনীতি
বাংলাদেশে বিগত সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। বিশেষ করে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বিক্ষোভকারীদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনা এবং জাতিসংঘের নিজস্ব ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে উঠে আসা অপরাধগুলোর বিচার দাবি করেছে বিশ্ব সংস্থাটি। তবে সংস্থাটির মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন যে, অপরাধের বিচারের পাশাপাশি সব রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার নিশ্চিত হওয়া প্রয়োজন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন। ব্রিফিংয়ে একজন বাংলাদেশি সাংবাদিক শেখ হাসিনা এবং তার সমর্থকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিক উল্লেখ করেন, শেখ হাসিনা হাজারো মানুষ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের প্রতিবেদনেও উঠে এসেছে। এছাড়া তার অনুসারীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন কি না, সে বিষয়েও তিনি জাতিসংঘের অবস্থান জানতে চান।
জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশে সংঘটিত যেকোনো ধরনের অপরাধের জবাবদিহি তারা নিশ্চিত করতে চান। এক্ষেত্রে তাদের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের নথিবদ্ধ তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একইসঙ্গে বলেন, জবাবদিহির বাইরেও রাজনৈতিক অধিকারের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সব রাজনৈতিক দল ও ব্যক্তিদের নির্বিঘ্নে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত।
উল্লেখ্য যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ওই ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করেছিল। গত ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশিত সেই প্রতিবেদনে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন, যাদের অধিকাংশই মারা গেছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। নিহতদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে দীর্ঘ দিনের ওই দমন-পীড়নের অবসান ঘটেছিল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬