আন্তর্জাতিকআন্তর্জাতিক

ইরানের প্রাণনাশের হুমকি: সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তাজনিত কারণে নিজের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন ত্যাগ করে তিনি এখন সুরক্ষিত অবস্থানে রয়েছেন।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের পক্ষ থেকে প্রাণনাশের সুনির্দিষ্ট হুমকি পাওয়ার পর নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা নাম প্রকাশে অনিচ্ছুক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র বেশ অগ্রসর হয়েছে। এই গোয়েন্দা তথ্যের আলোকেই বেসেন্টের নিরাপত্তার খাতিরে তাকে সুরক্ষিত ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। গত আগস্ট থেকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে কঠোর নিষেধাজ্ঞা ও বাণিজ্য বিধিনিষেধ আরোপের নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট, যার ফলে তিনি তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তাই ওই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। বেসেন্টের বিরুদ্ধে হুমকির ভয়াবহতা ঠিক কতটা, তা স্পষ্ট নয়। এসব হুমকির সবটার সঙ্গেই ইরানের সংশ্লিষ্টতা নেই।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশের মাটিতে বড় ধরনের হামলার সক্ষমতা ইরানের সীমিত হলেও, ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে তাদের সুনির্দিষ্ট হুমকিগুলো গুরুতর হিসেবেই দেখা হয়। এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাটি এর একটি বড় উদাহরণ। অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ইরানের এই ধরণের হুমকিতে অর্থমন্ত্রী দমে যাবেন না এবং দেশটির ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অনেকেই নিরাপত্তার প্রয়োজনে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন। গত বছর স্টিফেন মিলার এবং পাম বন্ডির মতো জ্যেষ্ঠ কর্মকর্তারা একই ধরণের নিরাপত্তার পদক্ষেপ নিয়েছিলেন। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে না হয়, সেই লক্ষ্যেও এ অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। তাদের মধ্যে ছিলেন বর্তমানে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস বন্ধ করাই বেসেন্টের অভিযানের মূল লক্ষ্য। যুদ্ধের পথ পরিহার করে অর্থনৈতিক চাপের মাধ্যমেই তেহরানকে চাপে ফেলার কৌশল নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের দাবি অনুযায়ী, এই চাপের মুখে ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে এবং মুদ্রার পতন ঘটছে। তবে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যানুযায়ী ইরানের কট্টরপন্থি নেতৃত্ব ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া, ফলে কেবল অর্থনৈতিক দুর্ভোগের কারণে শাসনব্যবস্থায় পরিবর্তন আসার সম্ভাবনা কম। বেসেন্টকে লক্ষ্য করে দেয়া হুমকি সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্যও এ মূল্যায়নের অন্যতম ভিত্তি।

২০২০ সালের জানুয়ারি মাসে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে নিয়মিত লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইরান। ২০২৪ সালে ফেডারেল কৌঁসুলিরা ফরহাদ শাকেরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনেন, যিনি রেভল্যুশনারি গার্ডের অপারেটিভ হিসেবে পরিচিত। সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়াই এই ষড়যন্ত্রের প্রধান উদ্দেশ্য ছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে। শুধু ট্রাম্প নন, সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের ওপরও ইরানের হামলার হুমকি রয়েছে। যদিও বাইডেন প্রশাসন তাদের নিরাপত্তা বহাল রেখেছিল, কিন্তু ক্ষমতায় ফিরে আসার পর ট্রাম্প সেই সুরক্ষা ব্যবস্থা বাতিল করেছেন বলে জানা গেছে। বন্ডির ক্ষেত্রে হুমকির একটি কারণ হিসেবে বলা হয়েছিল, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের একটি গোপন আস্তানা থেকে তুলে এনে যুক্তরাষ্ট্রে ফেডারেল ফৌজদারি অভিযোগের মুখোমুখি করার পর তার বিরুদ্ধে হুমকি বেড়ে।

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মীদের সতর্কতা বাড়ানো হয়েছে এবং দূতাবাসগুলোতে কর্মীর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। গত মাসে প্রাপ্ত গোয়েন্দা তথ্যে জানা যায়, ইরানের নাগরিকরা মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। এমনকি বৃটেনের একটি সামরিক ঘাঁটিতে সন্দেহজনক হামলার পরিকল্পনা নস্যাৎ করতে মার্কিন সামরিক বাহিনীকে সেখান থেকে বোমারু বিমান সরিয়ে নিতে হয়েছিল। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনার মতো বিভিন্ন ইস্যুতে কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি প্রতিনিয়ত পর্যালোচনার মধ্যে রাখছে বর্তমান মার্কিন প্রশাসন।

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইরানের প্রাণনাশের হুমকি: সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত