আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার আবহে ইরান নিজেদের সামরিক সক্ষমতার নতুন প্রদর্শন করল। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটি একটি নতুন ভূগর্ভস্থ 'মিসাইল সিটি' বা ক্ষেপণাস্ত্র নগরীর ভিডিওচিত্র প্রকাশ করেছে। ইরানের শীর্ষ সামরিক নেতাদের উপস্থিতিতে এই স্থাপনাটির বিভিন্ন অংশ ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়। ইরান বহু বছর ধরেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণকেন্দ্র গড়ে তুলছে। দেশটিতে এসব স্থাপনা ‘মিসাইল সিটি’ নামে পরিচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি। জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, মাটির গভীরে তৈরি এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেওয়ার মতো সক্ষমতা রাখে। কয়েক সপ্তাহ যাবত ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। এ সময় ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর প্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন তারা। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র নগরী ও সামরিক সক্ষমতা সামনে আনা হবে। তিনি জানান, অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রম ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনায় সরিয়ে নিয়েছে। বিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন কাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও ইরান অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে সক্ষম। শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সাফল্যের তালিকায় ১০টি প্রধান মাইলফলকের তথ্য তুলে ধরেন জেনারেল মোহেব্বি।
এর মধ্যে রয়েছে নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জন, যার ফলে ইরান এখন সামরিক সরঞ্জামের স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
বিশেষ করে 'শহীদ-১৩৬' ড্রোন এখন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদন হচ্ছে, যা বিশ্ববাজারে নজর কেড়েছে। এছাড়া 'আরমান' ক্ষেপণাস্ত্র, '৩৫৮' ড্রোন এবং 'তৃতীয় খোরদাদ' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিদেশে রপ্তানি করা হচ্ছে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমানসহ এমকিউ-১, আরকিউ-৪ এবং অরবিটারের মতো অত্যাধুনিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া শত্রুর রাডার এড়িয়ে আঘাত হানতে সক্ষম স্টিলেথ প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়েছে, যা আমেরিকার ‘থাড’ কিংবা ‘প্যাট্রিয়ট’-এর মতো আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম। বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে। রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শত্রুপক্ষের ওপর প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে বলেও তিনি জানান। মোহেব্বির মতে, যদি কোনো পক্ষ সংঘাত বাড়িয়ে 'তৃতীয় ধাপের' কোনো সামরিক ভুল করে, তবে ইরান তাদের নতুন প্রযুক্তির সক্ষমতা প্রদর্শন করবে।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা ও ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই মিসাইল সিটির উন্মোচন ওয়াশিংটন ও তেল আবিবের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করেছে। ইরান মূলত বিমান হামলা থেকে ক্ষেপণাস্ত্র সুরক্ষার অংশ হিসেবেই ভূগর্ভস্থ এই অবকাঠামো তৈরি করে আসছে। উল্লেখ্য, ২০২৫ সালের যুদ্ধে ইসরায়েল ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ও সংরক্ষণাগারে হামলা চালিয়েছিল, যার পর থেকেই দেশটি নিরাপত্তা ও আড়াল করার প্রক্রিয়া জোরদার করেছে। ২০২৫ সালের যুদ্ধে ইসরাইল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ওই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মেরামত করছে ইরান। তবে প্রয়োজন হলে আবারও হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিয়ে ওয়াশিংটন চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনার খাতিরে তিনি বিমান হামলা স্থগিত রাখলেও প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন। ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ৩৮টি সেতুসহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছে। চলতি মাসের শুরুতে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক অভিযানের পর ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে ওয়াশিংটন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬