আন্তর্জাতিকআন্তর্জাতিক

গাজায় শিশুদের দুর্দশা বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে ফেলেছে: সিনেটর তালারিকো

গাজায় ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করে নতুন মার্কিন সিনেটর জেমস তালারিকো বলেছেন, এই হত্যাযজ্ঞ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও আর্থিক প্রভাব ব্যবহারের সময় এসেছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

টেক্সাস থেকে নবনির্বাচিত মার্কিন সিনেটর জেমস তালারিকো গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, গাজায় বর্তমানে যা ঘটছে, একজন শিক্ষক, খ্রিষ্টান এবং সাধারণ মানুষ হিসেবে তা তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তার মতে, গাজায় ক্ষুধার্ত শিশুদের যে চরম দুর্দশা চলছে, তা যেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে পুরো বিশ্বের বিবেকের কাছে একটি বড় প্রশ্ন। সাক্ষাৎকারে গাজা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তালারিকো বলেন, গাজায় যা ঘটছে, তা দেখে তার পেট অসুস্থ হয়ে যায়। তার মতে, সব মার্কিন নাগরিকেরই এমন অনুভব করা উচিত। তিনি বলেন, গাজায় ক্ষুধার্ত শিশুদের দুর্দশার মধ্য দিয়ে যেন সৃষ্টিকর্তা পুরো বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। সূত্র: সিএনএন, দ্য টেক্সাস ট্রিবিউন ও দ্য গার্ডিয়ান। গাজা নিয়ে তালারিকোর বক্তব্য শুধু পডকাস্টেই সীমাবদ্ধ নয়। তার আশা, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে অঞ্চলটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

অভিনেত্রী ও কৌতুকশিল্পী ইলানা গ্লেজারের ‘ইটস ওপেন উইথ ইলানা গ্লেজার’ পডকাস্টে তালারিকো জানান, গাজায় চলমান ধ্বংসযজ্ঞের সঙ্গে তার দেশের সম্পৃক্ততা তাকে লজ্জিত করে। তিনি জানান, মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলে গাজায় নৃশংসতা বন্ধে তিনি দেশটির কূটনৈতিক ও আর্থিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করবেন। এছাড়া ইসরায়েলে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধেরও পক্ষে তিনি অবস্থান নিয়েছেন।

নির্বাচনী প্রচার বা ব্যক্তিগত তহবিল সংগ্রহের ক্ষেত্রে তিনি কখনো ইসরায়েলপন্থী লবিগোষ্ঠী এআইপ্যাক (AIPAC)-এর কাছ থেকে কোনো সহায়তা নেননি বলেও উল্লেখ করেন তালারিকো। তার মতে, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ থামানোর নৈতিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের রয়েছে এবং তাদের সেই সক্ষমতাও আছে। সিএনএন ও জুবিলির আয়োজনে টাউন হল আলোচনায় তিনি বলেন, তার সমালোচনা ইসরায়েলের জনগণের বিরুদ্ধে নয়, বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে। তিনি মনে করেন, বেসামরিক নাগরিকদের শাস্তি দেওয়া বা মানবিক সহায়তা আটকে রাখার কোনো অধিকার নেতানিয়াহুর নেই। আর এই হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে নিজেকেও এর সঙ্গে সম্পৃক্ত মনে হয় তার। খ্রিষ্টীয় মূল্যবোধ, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও শিক্ষার অধিকার নিয়ে তার বক্তব্যের কারণে তিনি পরিচিতি পেয়েছেন।

তবে তালারিকো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রাণহানি ও ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও অস্বীকার করেননি। তিনি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির আশা প্রকাশ করেন। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি ও অন্যান্য মানুষের প্রাণহানির বিষয়টিও স্বীকার করেন।

৩৭ বছর বয়সী জেমস তালারিকো টেক্সাস অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট রাজনীতিক হিসেবে পরিচিত। পেশাগত জীবনে তিনি মধ্যবিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং শিক্ষা খাতের অলাভজনক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালে টেক্সাস আইনসভার প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তিনি টানা চার মেয়াদে দায়িত্ব পালন করেন। ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করা তালারিকো ধর্মীয় জাতীয়তাবাদের সমালোচক হিসেবেও সুপরিচিত। ৩৭ বছর বয়সী এই রাজনীতিকের বিজয়কে অঙ্গরাজ্যটির রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। পরে শিক্ষা নিয়ে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন।

গত ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে তিনি সিনেটর নির্বাচিত হন। ১৯৮৮ সালের পর টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাটের এই জয়কে অঙ্গরাজ্যটির রাজনীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আগামী জানুয়ারি মাস থেকে তিনি মার্কিন সিনেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাজায় শিশুদের দুর্দশা বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে ফেলেছে: সিনেটর তালারিকো

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত