জাতীয়জাতীয়

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব, পুলিশের গাড়িতে আগুন ও কার্যালয় ভাঙচুর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি। এ সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সংসদ সদস্যের কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

মঙ্গলবার সকাল থেকেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ আশপাশের উপজেলাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগকর্মীরা অতিরিক্ত পুলিশ সুপারের (এডিশনাল এসপি) গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভের এক পর্যায়ে স্থানীয় পাটগাতী উপজেলা যুবদলের কার্যালয় ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব, পুলিশের গাড়িতে আগুন ও কার্যালয় ভাঙচুর

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

মঙ্গলবার সকাল থেকেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ আশপাশের উপজেলাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগকর্মীরা অতিরিক্ত পুলিশ সুপারের (এডিশনাল এসপি) গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভের এক পর্যায়ে স্থানীয় পাটগাতী উপজেলা যুবদলের কার্যালয় ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত