দূর্ঘটনাদূর্ঘটনা

খাগড়াছড়ি,রামগড়ে বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী আহত, হাসপাতালে ছুটে গেলেন বিএনপি নেতৃবৃন্দ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতে ১৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৩টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয়ে পাঠদান চলেছিল। হঠাৎ আকাশ কালো হয়ে আসে। শুরু হয় বৃষ্টি, সাথে তুফান। এরই মধ্যে পরপর কয়েকটি বিকট শব্দে বজ্রপাত হয়।

প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি বজ্রপাত বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো বিদ্যালয় কেঁপে ওঠে। এ সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেক শিক্ষার্থী চিৎকার করে ওঠে, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে। এতে ১৮ জন শিক্ষার্থী আহত হয় বলে জানা যায়।

পরে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। বর্তমানে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্সেদ (মিঠু), পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

তারা আহত শিক্ষার্থীদের পাশে গিয়ে খোঁজ-খবর নেন, অভিভাবকদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এ সময় তারা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। স্থানীয়রা বিদ্যালয়ে বজ্র নিরোধক ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন।

Public Voice

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি,রামগড়ে বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী আহত, হাসপাতালে ছুটে গেলেন বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতে ১৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৩টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয়ে পাঠদান চলেছিল। হঠাৎ আকাশ কালো হয়ে আসে। শুরু হয় বৃষ্টি, সাথে তুফান। এরই মধ্যে পরপর কয়েকটি বিকট শব্দে বজ্রপাত হয়।

প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি বজ্রপাত বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো বিদ্যালয় কেঁপে ওঠে। এ সময় ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেক শিক্ষার্থী চিৎকার করে ওঠে, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে। এতে ১৮ জন শিক্ষার্থী আহত হয় বলে জানা যায়।

পরে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন। বর্তমানে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্সেদ (মিঠু), পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

তারা আহত শিক্ষার্থীদের পাশে গিয়ে খোঁজ-খবর নেন, অভিভাবকদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এ সময় তারা আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। স্থানীয়রা বিদ্যালয়ে বজ্র নিরোধক ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত