দূর্ঘটনাদূর্ঘটনা

কেন্দুয়ায় দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত, আহত ১

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে প্রাণ হারিয়েছেন বাবা। এ ঘটনায় অপর মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের লহাড়ী বাড়ি দুর্গাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক শাহিন (৩৮) উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের আনিসুল হকের ছেলে। তাঁর পাঁচ বছর বয়সী ছেলে রাজিনও এ দুর্ঘটনায় মারা গেছে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে দুর্গাপুর মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

অন্য মোটরসাইকেলের আহত আরোহী শফিক (৩৫) নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একই দুর্ঘটনায় স্বামী ও সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শাহিনের স্ত্রী। পরিবারের আরেক কন্যাসন্তানও চিকিৎসাধীন রয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Public Voice

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কেন্দুয়ায় দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত