শিক্ষা
বিসিএস, শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বই পেয়েছে ধুনট উপজেলা পাবলিক লাইব্রেরি। ওরাকল পাবলিকেশন্স এসব বই উপহার দিয়েছে। এতে স্থানীয় চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে নতুন সুযোগ তৈরি হলো।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে বইগুলো লাইব্রেরিতে হস্তান্তর করা হয়। ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’ ও ওরাকল পাবলিকেশন্সের সহযোগিতায় এই উপহার কর্মসূচির আয়োজন হয়।
অনুষ্ঠানে ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোনাজ্জেমুল ইসলাম সুমন। ওরাকল পাবলিকেশন্সের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হাকিমুজ্জামান পরাগ। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ফজলে রাব্বী, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী মুফতি আশেকে এলাহী শিবলী এবং আল আমিন।
উপহার দেওয়া বইগুলোর মধ্যে রয়েছে বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতির বই, বিভিন্ন বিষয়ভিত্তিক সহায়ক গ্রন্থ এবং শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই। এসব বইয়ের মাধ্যমে লাইব্রেরিতে আসা স্থানীয় মেধাবী চাকরিপ্রার্থীরা নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
লাইব্রেরির দেখভালের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী ফজলে রাব্বি বলেন,লাইব্রেরিতে প্রতিদিন বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা পড়তে আসেন। তাঁদের অনেকেই বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ভালো বই খুঁজতেন। এই নতুন বইগুলো পেয়ে তাঁদের প্রস্তুতি আরও সহজ হবে। নতুন বইগুলো চাকরিপ্রার্থীদের প্রস্তুতি আরও সহজ হবে। এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। আশাকরি এই বইয়ের মাধ্যমে এলাকার অনেক তরুণ সফল হবেন।
এ বিষয়ে ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র সভাপতি প্রকৌশলী আঁখিনূর জামান বকুল বলেন, ধুনটের মানুষের কল্যাণে আমরা সব সময় কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের বিসিএসসহ সরকারি চাকরির প্রস্তুতিতে সহায়তা করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এ উদ্যোগে পাশে দাঁড়ানোর জন্য ওরাকল পাবলিকেশন্সকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, বইগুলো এলাকার শিক্ষিত যুবকদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।
তিনি আরও বলেন, ‘আমরা ধুনট উপজেলা পাবলিক লাইব্রেরিকে সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষের জ্ঞানচর্চার একটি মডেল পাঠাগারে রূপান্তর করতে চেষ্টা করছি। উপজেলা প্রশাসনের অনুমতি ও সহযোগিতায় প্রয়োজনীয় আসবাব ও অবকাঠামো সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু করব ইনশাআল্লাহ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৪ সালে ধুনট পাবলিক লাইব্রেরি পুনরায় চালু হয়। বর্তমানে সেখানে নিয়মিত বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা পড়াশোনা করেন।
M

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬