অন্যান্য
কুড়িগ্রামের উলিপুরে চড়া সুদে দাদন ব্যবসা, চেক ডিজঅনার, মানবপাচার ও প্রতারণাসহ নানা অভিযোগে আলোচিত মমিনুল ইসলাম বাবলু গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে রংপুর নগরীর পশ্চিম জুম্মাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শনিবার উলিপুরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়। এ উপলক্ষে শত শত মানুষ আনন্দ মিছিল বের করেন এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
একই দিন মসজিদুল হুদার সামনে মানববন্ধন করে বাবলুর বিরুদ্ধে ওঠা মানবপাচার, প্রতারণা ও দাদন ব্যবসার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, শুধু গ্রেপ্তার নয়, সব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬