ফলাফলফলাফল

গৌরীপুরে এইচএসসি ফলে চরম বিপর্যয়: সর্বনিম্নে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাধারণ কলেজগুলোতে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। উপজেলার ৬টি জেনারেল কলেজে সার্বিক গড় পাসের হার মাত্র ৩৪.২৪ শতাংশ। এসব প্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে সবচেয়ে নিচে অবস্থান করছে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, এ বছর উপজেলার ৬টি জেনারেল কলেজ থেকে সর্বমোট ১ হাজার ৮০৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন মাত্র ৬১৮ জন, আর ফেল করেছেন ১ হাজার ১৮৭ জন শিক্ষার্থী।

সবচেয়ে বাজে ফল করা শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পেরেছেন মাত্র ৩০ জন। অকৃতকার্য হয়েছেন ৭৬ জন। প্রতিষ্ঠানটিতে পাসের হার নেমে এসেছে মাত্র ২৯.১৩ শতাংশে।

উপজেলার অন্যান্য কলেজের ফলাফলের চিত্র:

মোজাফফর আলী ফকির কলেজ: ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ জন (পাসের হার ৩১.৪৩%)।

গৌরীপুর পাবলিক কলেজ: ২০ জনের মধ্যে পাস করেছেন ৬ জন (পাসের হার ৩১.৫৮%)।

গৌরীপুর মহিলা কলেজ: ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১৭ জন (পাসের হার ৩২.৭৭%)।

 সরকারি গৌরীপুর কলেজ: ১ হাজার ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৫০ জন এবং ফেল করেছেন ৮২১ জন (পাসের হার ৩৭.৮২%)।

ভূটিয়ারকোনা কলেজ: ৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ জন (পাসের হার ৫০.০০%)।

এ অঞ্চলে শিক্ষার মান ধরে রাখা এবং আগামীতে এই বিপর্যয় রোধে কলেজগুলোর তদারকি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Public Voice

রোববার, ০১ নভেম্বর ২০২৬


গৌরীপুরে এইচএসসি ফলে চরম বিপর্যয়: সর্বনিম্নে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ!

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাধারণ কলেজগুলোতে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। উপজেলার ৬টি জেনারেল কলেজে সার্বিক গড় পাসের হার মাত্র ৩৪.২৪ শতাংশ। এসব প্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে সবচেয়ে নিচে অবস্থান করছে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, এ বছর উপজেলার ৬টি জেনারেল কলেজ থেকে সর্বমোট ১ হাজার ৮০৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন মাত্র ৬১৮ জন, আর ফেল করেছেন ১ হাজার ১৮৭ জন শিক্ষার্থী।

সবচেয়ে বাজে ফল করা শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পেরেছেন মাত্র ৩০ জন। অকৃতকার্য হয়েছেন ৭৬ জন। প্রতিষ্ঠানটিতে পাসের হার নেমে এসেছে মাত্র ২৯.১৩ শতাংশে।

উপজেলার অন্যান্য কলেজের ফলাফলের চিত্র:

মোজাফফর আলী ফকির কলেজ: ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ জন (পাসের হার ৩১.৪৩%)।

গৌরীপুর পাবলিক কলেজ: ২০ জনের মধ্যে পাস করেছেন ৬ জন (পাসের হার ৩১.৫৮%)।

গৌরীপুর মহিলা কলেজ: ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১৭ জন (পাসের হার ৩২.৭৭%)।

 সরকারি গৌরীপুর কলেজ: ১ হাজার ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৫০ জন এবং ফেল করেছেন ৮২১ জন (পাসের হার ৩৭.৮২%)।

ভূটিয়ারকোনা কলেজ: ৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ জন (পাসের হার ৫০.০০%)।

এ অঞ্চলে শিক্ষার মান ধরে রাখা এবং আগামীতে এই বিপর্যয় রোধে কলেজগুলোর তদারকি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত