অন্যান্যঅন্যান্য

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. আফতাব উদ্দিন কাজল আর নেই

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আফতাব উদ্দিন কাজল আর নেই। ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।   নেত্রকোনার বারহাট্টা সি.কে.পি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (৩০অক্টোবর) শুক্রবার তাঁর  জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ডেনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে নেত্রকোনার সাতপাই কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

ডা. মোঃ আফতাব উদ্দিন কাজল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা পেশায় তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ও সাধারণ  চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিএমইউ সম্পন্ন করেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অধীনে থাইল্যান্ড ও ভারতে ফেলোশিপ অর্জন করেন।   সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ এলাকা নেত্রকোনার বারহাট্টা এলাকার মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তিনি বারহাট্টা মডেল স্কুল মোড়ের  বারহাট্টা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। স্থানীয় মানুষের কাছে তিনি ছিলেন একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন চিকিৎসক।   তাঁর মৃত্যুতে বারহাট্টাসহ নেত্রকোনার চিকিৎসক সমাজ, সহকর্মী, রোগী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

Public Voice

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডা. আফতাব উদ্দিন কাজল আর নেই

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত