আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই শতাংশের বেশি বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার উদ্বেগে বিনিয়োগকারীদের নজর এখন তেলের বাজারের দিকে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে সরবরাহের জন্য আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬ ৪ ডলারে গিয়ে ঠেকেছে। লেনদেনের একপর্যায়ে এই ক্রুড অয়েলের দর ব্যারেলপ্রতি ১১৮ ডলার পর্যন্ত উঠেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার পর্যবেক্ষণকারী অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ১২ ডলারে পৌঁছেছে। বাজারের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
চলতি অক্টোবর মাসজুড়েই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে মূল্যের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল। পুরো মাসের হিসাবে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের মোট দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, একই সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
অন্যান্য ভৌগোলিক উত্তেজনার পাশাপাশি কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় তেলের বৈশ্বিক সরবরাহ ব্যাহত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মাত্র এক দিনের ব্যবধানে বিশাল আকারের সুপারট্যাংকার ঘিরে চারটি পৃথক ঘটনা ঘটে। আইআরজিসির ভাষ্যমতে, ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত নিষিদ্ধ সমুদ্রসীমায় চলাচলের কারণে দুটি সুপারট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬