বরিশাল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর বিভিন্ন ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও খুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারেন।
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৬১.৮০ শতাংশ। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে থাকা বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ। এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের সামগ্রিক গড় পাসের হার ৫১.৬২ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সব মিলিয়ে পাসের হার ৫২.১২ শতাংশ এবং মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসিতে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।
সারাদেশের ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ জুলাই এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হয়। সেই বোর্ডের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬