অন্যান্যঅন্যান্য

বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আব্দুল বারী ড্যানী

নেত্রকোনা বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর বর্তমান চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।

 

আজ (৩১ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় বারহাট্টা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

একান্ত আলোচনায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বারহাট্টার সন্তান। আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমি সর্বাগ্রে থাকব। আমি বস্তুনিষ্ঠ, সত্য ও নির্ভীক সাংবাদিকতা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের কাছ থেকে আশা করি। তিনি আরো বলেন, বারহাট্টার সকল অপকর্মের বিরুদ্ধে আপনারা লেখনীর মাধ্যমে কলুষিত মুক্ত বারহাট্টা গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

 

সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সকলকে সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি বারহাট্টা উপজেলার অসুস্থ সাবেক ওলামা দলের সভাপতিকে দেখতে তাঁর বাড়িতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়াও তিনি বারহাট্টা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার কবর জিয়ারত করেন।

 

Public Voice

রোববার, ০১ নভেম্বর ২০২৬


বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আব্দুল বারী ড্যানী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনা বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর বর্তমান চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।

 

আজ (৩১ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় বারহাট্টা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

একান্ত আলোচনায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বারহাট্টার সন্তান। আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমি সর্বাগ্রে থাকব। আমি বস্তুনিষ্ঠ, সত্য ও নির্ভীক সাংবাদিকতা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের কাছ থেকে আশা করি। তিনি আরো বলেন, বারহাট্টার সকল অপকর্মের বিরুদ্ধে আপনারা লেখনীর মাধ্যমে কলুষিত মুক্ত বারহাট্টা গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

 

সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সকলকে সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি বারহাট্টা উপজেলার অসুস্থ সাবেক ওলামা দলের সভাপতিকে দেখতে তাঁর বাড়িতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়াও তিনি বারহাট্টা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার কবর জিয়ারত করেন।

 


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত