নির্বাচন
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আবারও পুরোনো নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন সদস্যরা। সর্বসম্মতিক্রমে মো. সেকুল ইসলাম খানকে সভাপতি এবং মো. আব্দুল হাই সেলিমকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মনোনীত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে ‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মো. সেকুল ইসলাম খান। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।
সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সিনিয়র সদস্য হারছে উদ্দিন ফকির, আলমগীর চৌধুরী, আশরাফ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাসসহ প্রেসক্লাবের সদস্যরা।
সভায় স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও গ্রামীণ জনপদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসংগতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের আলোচনার ভিত্তিতে আগামী দুই বছরের জন্য পুরোনো নেতৃত্বকেই পুনরায় দায়িত্ব দেওয়া হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬