আর্কাইভ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামাল উদ্দিন স্থানীয় মিজি বাড়ির প্রয়াত সাখায়েত উল্যার ছেলে। তিনি এলাকায় সাবেক প্রবাসী হিসেবে পরিচিত এবং অতীতে নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণাও চালিয়েছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে জামাল উদ্দিন বটতলী বাজারের ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কালো পোশাকে সজ্জিত এবং হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে দোকানটির সামনে থামে। মুহূর্তের মধ্যেই তারা জামাল উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় তার বাম পা ও রানে গুলি লাগে। উপস্থিত স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কালো পোশাক ও হেলমেট পরা দুই দুর্বৃত্ত।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, গুলিবিদ্ধ জামাল উদ্দিনের পায়ে ও রানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার পরপরই সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি কবির হোসেন জানান, হামলার নেপথ্যে কোনো কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে তৎপর রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬