সারাদেশসারাদেশ

‘আমি এখন বিএনপি নেতা’, মন্তব্য পীরগঞ্জের ইউএনওর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে ইউএনও গোলাম রব্বানী সরদার বিতর্কিত মন্তব্য করেছেন।

AutoHix
AutoHix
|
শেয়ার করুন
অ+ অ-

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। সম্প্রতি উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য জাহিদুর রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ওই সভায় উপস্থিত লোকজনকে সাইদুর রহমানের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এমপি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, এবার সাইদুর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এমপির এই নির্বাচনী বক্তব্যের সময় পাশে বসে থাকা ইউএনও গোলাম রব্বানী সরদারকে বারবার হাততালি দিতে দেখা যায়। এই দৃশ্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারি কর্মকর্তার এমন আচরণ নিয়ে শুরু হয় সমালোচনা। বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউএনও গোলাম রব্বানী সরদার অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনী প্রচারণায়। আর এভাবে লিখবেন যে, ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ ভিডিওতে তাকে বক্তব্যের বিভিন্ন পর্যায়ে করতালি দিয়ে সমর্থন জানাতেও দেখা গেছে।

নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘যে দলের সরকার ক্ষমতায় থাকে, আমি সেই দলেরই নেতা। আমার আদর্শ হলো সরকারি দলের আদর্শ।’ তিনি সাংবাদিকদের পরামর্শ দেন তার এই বক্তব্যের ক্লিপ প্রচার করে তাকে সারা দেশে ভাইরাল করে দিতে। তিনি দাবি করেন, তার কর্মকাণ্ডের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, এমনকি ডিসি বা কমিশনারের পক্ষেও তাকে থামানো সম্ভব নয়। সব প্রশাসনিক কাজ সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী করতে হয় বলেও তিনি দাবি করেন। এরপর সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা আমার কেন, আমার সেক্রেটারিরই নাই, আমার ডিসি স্যারের নাই, আমার কমিশনার স্যারের নাই।

একজন সরকারি কর্মকর্তার এমন অতিউৎসাহী আচরণের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম। তিনি প্রশ্ন তুলেছেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে এমপির রাজনৈতিক সভায় প্রকাশ্যে সমর্থন দিয়ে হাততালি দিতে পারেন। যেখানে এমপি সরাসরি একজন প্রার্থী ঘোষণা করছেন, সেখানে ইউএনওর এমন পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন।

Public Voice

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

‘আমি এখন বিএনপি নেতা’, মন্তব্য পীরগঞ্জের ইউএনওর

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত