আন্তর্জাতিকআন্তর্জাতিক

ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দুই সামরিক বিমানের সংঘর্ষে নিহত ৪

ফিলিপাইনের একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে এসএফ-২৬০ মডেলের দুটি বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন।

অনলাইন নিউজ ডেক্স
অনলাইন নিউজ ডেক্স
|
শেয়ার করুন
অ+ অ-

ফিলিপাইনে প্রশিক্ষণ মহড়া চলার সময় মাঝ আকাশে দুটি সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষে চারজন পাইলট প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমানবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এনডিটিভির তথ্যানুযায়ী, শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটির আকাশে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমান দুটি এক ইঞ্জিনবিশিষ্ট এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান ছিল।

বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, দুর্ঘটনা কবলিত বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই আছড়ে পড়ে। এতে ঘাঁটির অন্য কোনো কর্মী হতাহত হননি। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। সতর্কতা হিসেবে বাহিনীর এসএফ-২৬০ মডেলের সবকটি বিমান সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। ফিলিপাইনের সামরিক বিমান বহরে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।

Public Voice

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


ফিলিপাইনে প্রশিক্ষণের সময় দুই সামরিক বিমানের সংঘর্ষে নিহত ৪

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ফিলিপাইনে প্রশিক্ষণ মহড়া চলার সময় মাঝ আকাশে দুটি সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষে চারজন পাইলট প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিমানবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এনডিটিভির তথ্যানুযায়ী, শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটির আকাশে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়া বিমান দুটি এক ইঞ্জিনবিশিষ্ট এসএফ-২৬০ মডেলের প্রশিক্ষণ বিমান ছিল।

বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল অ্যালভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, দুর্ঘটনা কবলিত বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই আছড়ে পড়ে। এতে ঘাঁটির অন্য কোনো কর্মী হতাহত হননি। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। সতর্কতা হিসেবে বাহিনীর এসএফ-২৬০ মডেলের সবকটি বিমান সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। ফিলিপাইনের সামরিক বিমান বহরে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর আগে গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেনগুয়েত প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত