রাজনীতিরাজনীতি

জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

অনলাইন নিউজ ডেক্স
অনলাইন নিউজ ডেক্স
|
শেয়ার করুন
অ+ অ-

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগমুহূর্তে এমন পরিবর্তনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এটি মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ বিষয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি তুরস্কে অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছিল। প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে ঢাকায় তলব করা কোনো জাতীয় বা আন্তর্জাতিক ইস্যু নয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং রাষ্ট্রদূতকে কখন কোথায় বদলি বা তলব করা হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। কখন কোন অ্যাম্বাসেডরকে কখন ডেকে পাঠাবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একান্ত নিজস্ব সিদ্ধান্ত।’।

প্রধানমন্ত্রীর জাপান সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এই সফরের মাধ্যমে জাপানি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি।’।

Public Voice

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত