আর্কাইভ
ভালোবাসার বহিঃপ্রকাশ সবসময় যে কথার মাধ্যমে হতে হবে এমনটি নয়। অনেক সময় নির্ঘুম রাত কিংবা কাজে মনোযোগহীনতার অন্তরালে লুকিয়ে থাকে মনের গহীনের অব্যক্ত অনুভূতি। এমন এক গভীর আবেগের গল্প নিয়ে নতুন দ্বৈত গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম ও সোমলতা আচ্যার্য্য কোনাল। তাদের নতুন এই গানটির শিরোনাম ‘নির্ঘুম রাত জানে’।
গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক শওকত আলী ইমন। সম্প্রতি রাজধানীর মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির মূল ভাবনা প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ সবসময় মুখে বলা কথায় থাকে না। নিজের কাছ থেকে আবেগ আড়াল করা সম্ভব হয় না বলেই এই প্রচ্ছন্ন উপলব্ধিকে গানে ফুটিয়ে তোলা হয়েছে।
বালাম-কোনাল জুটির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সংগীত পরিচালক শওকত আলী ইমন জানান, এর আগেও চলচ্চিত্রে এই জুটি বেশ কিছু দারুণ গান উপহার দিয়েছেন। নতুন এই গানটিতেও তারা অসাধারণ গায়কী উপস্থাপন করেছেন, যা শ্রোতাদের মুগ্ধ করবে।
এর আগে চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানের মাধ্যমে বালাম-কোনাল জুটি দারুণ আলোচনায় আসেন। এছাড়া ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান এবং ‘হান্নান’ চলচ্চিত্রেও একসঙ্গে কাজ করেছেন তারা। চলচ্চিত্রের বাইরে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এই দিন সেই দিন ঈদ আনন্দ’-এর সূচনা সংগীতেও তাদের কণ্ঠ শোনা গিয়েছিল।
নতুন গানটি নিয়ে আশাবাদী কোনাল বলেন, বর্তমানের শ্রোতারা মেলোডি ও অনুভূতিপ্রধান গানগুলো বেশ পছন্দ করছেন, ‘নির্ঘুম রাত জানে’ তেমনই একটি প্রয়াস। ভালোবাসার যে অনুভূতি মানুষের আচরণে ধরা পড়ে, সেটিই এখানে তুলে ধরা হয়েছে। বালামের সঙ্গে আগের কাজগুলোর মতো এই গানটিও শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬