ক্যাম্পাস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গবেষণাগারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়াকে ১৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এর আগে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে ১৭ অক্টোবর ২০২৬ তারিখ থেকে কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই আদেশে তাঁর স্থলে অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬