অপরাধ
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তানের আর্থিক সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেছেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে পৌর সদরে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, আলিফ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে। তাঁদের মতে, সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করাও এ ঘটনার পর গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের মৃত্যুর মধ্য দিয়ে তাঁর পরিবারও গভীর সংকটের মুখে পড়েছে। বিশেষ করে স্ত্রী ও দুই ছোট সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পরিবারটির ভরণপোষণ, আর্থিক সহায়তা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা
কর্মসূচিতে বক্তব্য দেন দৈনিক আজকের খবর-এর মঞ্জুরা আক্তার লিলি, দিনকাল-এর সালাউদ্দীন সালাম, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মো. আশরাফ উদ্দীন, আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি বাবু রাখাল বিশ্বাস, সমকাল-এর উপজেলা প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা, যায়যায়দিন-এর রফিকুল ইসলাম রফিক এবং দৈনিক জনতার খবর-এর হারেছ উদ্দীন ফকিরসহ স্থানীয় সাংবাদিকেরা।
মানববন্ধন শেষে আলিফ হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি দেওয়া হয়।
হত্যা মামলা, গ্রেপ্তার একজন
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতেষ নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ।
এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে ১৭ অক্টোবর রাতে অপূর্ব (২১) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ১৭ অক্টোবর দিবাগত রাতে অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬