মাদকমাদক

কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজার বিরুদ্ধে অভিযান, কারাগারে তিনজন

নেত্রকোণার কেন্দুয়ায় মাদকবিরোধী পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার নওপাড়া ও কান্দিউড়া ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নওপাড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে সাজেদা (৪০) ও মো. কিরণ (২৩) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়। পরে উভয়কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনের উপকরণসহ মো. হৃদয় (২৩) নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Public Voice

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজার বিরুদ্ধে অভিযান, কারাগারে তিনজন

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত