মাদক
মাদক সমাজের ক্যানসার, মাদক একটি পরিবার একটি সমাজ, একটি জাতিকে ধ্বংস করে দেয়। আসুন আমরা যার যার জায়গা থেকে মাদক কে না বলি।
এরি ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন এর ছেলে, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি খ্যাত। সুরকার,গীতিকার চিত্রশিল্পী শরিফুল শেখ তার রং তুলির মাধ্যমে উপজেলার বিভিন্ন দেওয়ালে মাদক এর ক্ষতির দিক ও যুব সমাজ কে সচেতন মুলক চিত্র অংকন করে বেড়াচ্ছেন।
তিনি পাবলিক ভয়েজ কে বলেন, আমি দেখছি মাদক আমাদের সমাজ কে, আমাদের ছোট ছোট ভাইদের জীবন নষ্ট করে দিচ্ছে তাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি তবে আমরাও আমাদের সমাজ কে মাদক এর থাবা থেকে বের করতে পারবো।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে পাড়া-মহল্লা, গ্রাম ও ওয়ার্ড পর্যায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শরিফুল শেখ । তিনি বলেছেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শরিফুল শেখ বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যদি আমার পাশে একটু দাঁড়াই তাহলে আমার উপজেলার বাইরেও আমার রং তুলির মাধ্যমে সমাজকে সচেতন করতে চাই।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬