মাদকমাদক

খাগড়াছড়ি,রামগড়ে মদ খেয়ে মাতলামি, দুই মাতালকে কারাদণ্ড ও জরিমানা

রামগড়ে মদ খেয়ে মাতলামি, দুই মাতালকে কারাদণ্ড ও জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে প্রকাশ্যে মদ খেয়ে মাতলামির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রামগড় বাজারের একটি স্থানে দুই ব্যক্তি মদ পান করে প্রকাশ্যে অশালীন আচরণ ও মাতলামি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পরে আটকৃতদের খাগড়াছড়ি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও মদ্যপানের বিরুদ্ধে রামগড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

M

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ি,রামগড়ে মদ খেয়ে মাতলামি, দুই মাতালকে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির রামগড়ে প্রকাশ্যে মদ খেয়ে মাতলামির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রামগড় বাজারের একটি স্থানে দুই ব্যক্তি মদ পান করে প্রকাশ্যে অশালীন আচরণ ও মাতলামি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পরে আটকৃতদের খাগড়াছড়ি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও মদ্যপানের বিরুদ্ধে রামগড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

M

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত