সারাদেশসারাদেশ

ধুনটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী।

বগুড়ার ধুনটে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি যত বেশি থাকবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও সহসভাপতি মাসুদ রানাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Public Voice

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ধুনটে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি যত বেশি থাকবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও সহসভাপতি মাসুদ রানাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত