শিক্ষাশিক্ষা

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন নেতৃত্বে সাংবাদিক সেকুল ইসলাম খান

শেয়ার করুন
অ+ অ-

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পৌর সদরে অবস্থিত সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। গত ১৩ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।

সাংবাদিক মো. সেকুল ইসলাম খান কেন্দুয়া প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও তিনবারের সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে পথচলায় তিনি বর্তমান পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক। তিনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ও শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত।

সভাপতি মনোনীত হওয়ার পর পতিক্রিয়ায় তিনি নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, সংসদ সদস্যের উদ্যোগে এলাকায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ চালু হয়েছে, যা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করছে। 

সেকুল ইসলাম খান আরও  বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে সেই শিক্ষা অবশ্যই সুশিক্ষা হতে হবে।” বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলাবোধ জোরদার করার পাশাপাশি মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার কথা জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে সেকুল ইসলাম খানের নাম সভাপতি হিসেবে মনোনয়নের জন্য শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছিল। পরে বোর্ড তাঁকে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করে। তিনি নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করে নেওয়া হবে।

Public Voice

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন নেতৃত্বে সাংবাদিক সেকুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত