রাজনীতি
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যে ভূত কাজ করেছিল, বর্তমানে বিএনপিকেও সেই একই ভূতে পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এই কথা বলেন।
মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় কোনো দল পাঁচ বছর ক্ষমতায় থাকলেই তারা নতুন আরেকটি স্বৈরাচারে পরিণত হয়। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখায় এই সমস্যার সৃষ্টি হয়। তিনি আরও বলেন, জুলাই সনদের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা থাকলেও বিএনপি তাতে বাধা দিচ্ছে। যারা কায়েমি স্বার্থবাদী, তারা তরুণ প্রজন্মের জেগে ওঠা নেতৃত্বকে সহজভাবে মেনে নিতে পারছে না বলেও তিনি দাবি করেন।
লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি এবং অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
সূত্র: ঠিকানা নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬