সারাদেশ
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে লিখন শেখ (৩০) ও রিপন শেখ (৩৩), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং ধুনট পৌর শহরের চান্দারপাড়া এলাকার দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।
মামলার সূত্রে জানা যায়, সোনারগাঁও গ্রামের মজিদ শেখের ছেলে বেলাল হোসেনের সঙ্গে একই এলাকার লিখন ও রিপনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৭ অক্টোবর সন্ধ্যায় লিখন ও রিপন জোরপূর্বক বেলাল হোসেনের বসতভিটায় গাছ রোপণ করতে যান। এ সময় বেলাল হোসেনের পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে লিখন ও রিপনসহ তাঁদের লোকজন বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করেন। এ সময় বেলাল হোসেনের ছেলের স্ত্রীর গলায় থাকা ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬