আর্কাইভআর্কাইভ

নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা

নোয়াখালী শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালের পরিচালকের কক্ষের গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

|
শেয়ার করুন
অ+ অ-

নোয়াখালী জেলা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের অর্থ পরিচালক ফারুক আল হুসাইন এসে দেখেন তার কক্ষের জানালার গ্রিল কাটা এবং ভেতরের ড্রয়ার ও কাঠের লকার ভাঙা। সেখান থেকে প্রায় ৯ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান পরিচালক ফারুক আল হুসাইন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি পুনরায় অফিসে এসে কাগজপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিচালক। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Public Voice

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নোয়াখালীর মাদারল্যান্ড হাসপাতালে জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালী জেলা শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাদারল্যান্ড হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের অর্থ পরিচালক ফারুক আল হুসাইন এসে দেখেন তার কক্ষের জানালার গ্রিল কাটা এবং ভেতরের ড্রয়ার ও কাঠের লকার ভাঙা। সেখান থেকে প্রায় ৯ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি ৯ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অফিসের কাজ শেষে ১০১ নম্বর কক্ষের ড্রয়ার ও লকারে হাসপাতালের আয়ের নগদ টাকা রেখে তালা দিয়ে বাসায় চলে যান পরিচালক ফারুক আল হুসাইন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি পুনরায় অফিসে এসে কাগজপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিচালক। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত