শিক্ষা
"বিশ্ব শিক্ষক দিবস" ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের মাদ্রাসা পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শামছুল ইসলাম। জেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে তিনি প্রথম স্থান অর্জন করেন।
সোমবার (৫ অক্টোবর) মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শামছুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাবেল।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলামসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শামছুল ইসলামের এ অর্জন তাঁর দীর্ঘদিনের শিক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
আলোচনা সভা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে "বিশ্ব শিক্ষক দিবস" ২০২৬-এর জেলা পর্যায়ের আয়োজন শেষ হয়।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬