সারাদেশ
বগুড়ার ধুনট উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় শুরু হয়েছে ছাগল ও ভেড়ার পিপিআর টিকাদান কার্যক্রম। বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা পাবে উপজেলার ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়া।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধুনট সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে।
বুধবার ধুনট হেলিপ্যাড মাঠে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেহানা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মীর আল মানসুর শোয়ায়েব, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রাকিব। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের স্টাফ, ভ্যাকসিনেটর, সাংবাদিক এবং স্থানীয় খামারিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোছাঃ রেহেনা খাতুন , পিপিআর একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা ছাগল ও ভেড়ার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়। নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগ নির্মূল করা সম্ভব। খামারিদের নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল বা টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে নির্দিষ্ট বয়সের ছাগল-ভেড়াকে বিনামূল্যে এই টিকা দেওয়ার আহ্বান জানানো হলো।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬