জাতীয়
সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকাটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে। এদিন সকালে দু’টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে কারখানার সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েকদিনের অস্থিরতায় বর্তমানে ১৭টি কারখানা বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। শিল্পাঞ্চলের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি'র ১০ প্লাটুন সদস্য টহল দিচ্ছেন। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল লক্ষ্য করা গেছে। গাজীপুরে প্রায় ১৭টি ছাড়া সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে, বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তায় গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬