অন্যান্যঅন্যান্য

প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ডের অভিযোগ

হকারদের পুনর্বাসন প্রসঙ্গে অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি হকারদের সামাজিক সুরক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। যারা প্রকৃত অর্থে অতি দরিদ্র, তাদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। তবে ঢাকা শহরের বিপুলসংখ্যক হকারকে একসঙ্গে পুনর্বাসন করা সরকারের পক্ষে সহজ নয়। এ ক্ষেত্রে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার দিয়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফুটপাত পুনর্দখল ঠেকাতে তিনি উচ্ছেদ-পরবর্তী নজরদারি জোরদারের পাশাপাশি আশপাশের বৈধ দোকানমালিকদের সঙ্গে সিটি করপোরেশন ও পুলিশের সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন। তার মতে, আশপাশের ব্যবসায়ীদের সহযোগিতায় নতুন করে কেউ ফুটপাত দখল করতে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ব্যবস্থা করা যেতে পারে।

তিনি আরও বলেন, ফুটপাত দখলের প্রভাব সরাসরি সড়কে পড়ে। পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে মূল সড়কে চলাচল করতে বাধ্য হন। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়দের মতে, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই ফুটপাত দীর্ঘমেয়াদে দখলমুক্ত রাখা সম্ভব নয়। নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি না থাকলে উচ্ছেদের পর আবারও দখল ফিরে আসার আশঙ্কা থাকে।

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এশিয়া পোস্টকে বলেন, ফুটপাত দখলের পেছনে শুধু হকারদের দায়ী করলে সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করা সম্ভব হবে না। তার মতে, হকারদের ফুটপাতে বসানোর পেছনে একটি প্রভাবশালী চক্র কাজ করে, যারা এ কার্যক্রম থেকে আর্থিক সুবিধা নেয়। এ চক্রের সঙ্গে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

তিনি বলেন, ফুটপাত দখলকারী হকারদের পেছনে একটি চক্র কাজ করে। তারা হকারদের বসিয়ে সেখান থেকে নিয়মিত অর্থ আদায় করে। এই চক্রকে চিহ্নিত করে ব্যবস্থা না নিয়ে শুধু হকার উচ্ছেদ করলে অভিযানের কার্যকারিতা দীর্ঘস্থায়ী হবে না। কারণ, উচ্ছেদের পর তারাই আবার হকারদের ফিরিয়ে নিয়ে আসে।

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতির কারণে নতুন কুঁড়ি ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও দায়িত্বে থাকা শিক্ষকরা।

জানা গেছে, উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত ব্যাডমিন্টন মাঠে (১৪ নভেম্বর) শনিবার  সকাল ১০ টার  দিকে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন। তবে নির্ধারিত সময় পার হয়ে দুপুর হয়ে গেলেও মাঠে আসেননি দায়িত্বপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন। তাই শিক্ষার্থী ও শিক্ষকরা প্রশাসনের কাউকে না পেয়ে দুপুর একটার দিকে মাঠ থেকে চলে যেতে বাধ্য হয় তারা। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার একে অপরকে বিপরীতমুখী বক্তব্য দেন।

পোগ্রামটির দায়িত্বে থাকা এক শিক্ষক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ির ব্যাডমিন্টন পোগ্রাম উপলক্ষে আজ সকাল থেকেই বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমাদের শিক্ষক ও প্রতিযোগীরা আসতে থাকে। কিন্তু দুপুর একটা পর্যন্ত প্রশাসনের কেউ না আসায় আমরা সবাই সেখান থেকে চলে আসতে বাধ্য হই। এমন একটা সরকারি পোগ্রামে প্রশাসনের এমন দায়িত্বহীন কান্ড খুবই দু:খজনক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, আমি অডিটের কাজে ব্যস্ত থাকায় আমি আসতে পারিনাই। আমি ইউএনও অফিসের হাসেম ভাই ও আলামিনকে খুঁজেও পাইনি। আসলে পোগ্রামটির সভাপতি কে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটির সভাপতি তিনিই এটা দেখার কথা।

বিষয়টি জানতে নতুন কুঁড়ি পোগ্রামের সভাপতি বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজকের ব্যাডমিন্টন পোগ্রামের দায়িত্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। কিন্তু যুব উন্নয়ন কর্মকর্তা প্রোগাম রেখে অডিটে চলে গেছে এমন প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমি বিষয়টি দেখছি।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ডের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত