মাদকমাদক

মাদকের বিরুদ্ধে সোচ্চার ঈশ্বরগঞ্জ আঠারবাড়ী, প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আঠারবাড়ী রায়বাজারে মাদকবিরোধী মিছিল

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়বাজার এলাকায় মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক কে আই এম মন্টির দিকনির্দেশনায় এবং আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে এ মিছিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও ৪ নম্বর আঠারবাড়ী ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।

মিছিলটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী হাদিস মিয়া, আহ্বায়ক পদপ্রার্থী আবুল হাসেম, সাবেক ছাত্রনেতা শিব্বির আহমেদ জুয়েল, ছাত্রদলের সভাপতি নুরুল হুদাসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান আপসহীন। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আঠারবাড়ী গড়ে তুলতে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তাদের আহ্বান—মাদককে না বলুন, যুবসমাজকে বাঁচান, সমাজকে রক্ষা করুন।

Public Voice

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মাদকের বিরুদ্ধে সোচ্চার ঈশ্বরগঞ্জ আঠারবাড়ী, প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত