অপরাধ
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা এলাকায় গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দিবাগত রাত ১টার দিকে নাওডোবা এলাকায় লগি-বৈঠা নিয়ে একদল বিক্ষোভকারী সড়ক অবরোধ করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দফায় দফায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম নিশ্চিত করেছেন। যদিও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এরপর তারা অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে লগি-বৈঠা হাতে একদল মানুষকে টোলপ্লাজার সামনে অবস্থান নিতে দেখা গেছে। টোলপ্লাজার দায়িত্বরত কর্মীদের তথ্য অনুযায়ী, প্রায় আধাঘণ্টা স্থায়ী এই অবরোধের কারণে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং টোল আদায়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। টোলপ্লাজায় কর্মরতরা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় আধাঘণ্টা ধরে এ অবরোধ চলে। বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই তাণ্ডবে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ঘটনার পর ওসি আব্দুল সালাম জানান, হামলাকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। বর্তমানে ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬