অপরাধঅপরাধ

মানিকগঞ্জে আড়াই ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া এলাকায় সোমবার সন্ধ্যায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও মধ্যরাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

মানিকগঞ্জে সোমবার সন্ধ্যায় শুরু হওয়া ককটেল বিস্ফোরণ এবং মধ্যরাতের অগ্নিসংযোগের ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টার মধ্যে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেলে এসে দুষ্কৃতকারীরা ধারাবাহিকভাবে অন্তত ৯টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর রাতেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। একের পর এক বিস্ফোরণ এবং বাসে আগুনের ঘটনায় পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত পৌনে ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল ফাটানো হয়। রাত সাড়ে ৮টায় সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া রাত পৌনে ৯টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় সংলগ্ন এলাকায় একটি করে মোট দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের ধারাবাহিকতায় রাত ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে রাখা একটি মিনিবাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বাসটি পুড়ে গেলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলগুলো পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন জানান, জনমনে আতঙ্ক ছড়াতে এই নাশকতা চালানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Public Voice

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে আড়াই ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত