আন্তর্জাতিক
শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই সমনগুলো ভারতের সরকারের কাছে পৌঁছে দিয়েছে। গত ২৮ অক্টোবর নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে দাখিল করা এক নথিতে পররাষ্ট্র দপ্তর সমন হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসে এই সংক্রান্ত একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছিল, যা ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আদালতের নির্দেশের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক চ্যানেলে সমনগুলো পাঠানো হয়েছে।
নিজেদের ওপর কথিত হত্যাচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে এই মামলা দায়ের করেছেন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনি উপদেষ্টা পান্নুন। তার দাবি, অজিত দোভাল ‘র’-কে ব্যবহার করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই কূটনৈতিক নোট পাঠানো কেবল একটি প্রক্রিয়াগত পদক্ষেপ মাত্র; এটি এই মামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান বা মতামত প্রকাশ করে না। অন্যদিকে, ভারত সরকার বরাবরই পান্নুনের এই মামলাকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে আসছে। হত্যার কথিত ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগও নয়াদিল্লি ধারাবাহিকভাবে অস্বীকার করে চলেছে।
মার্কিন বিচার বিভাগের তদন্তের পর এই দেওয়ানি মামলাটি সামনে আসে। ওই ষড়যন্ত্রে ভারতের নাগরিক নিখিল গুপ্তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, যাকে মার্কিন কর্তৃপক্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারি হিসেবে চিহ্নিত করেছে। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্র করেছিলেন গুপ্তা। এই ষড়যন্ত্রে ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেয়া বিকাশ যাদবসহ অন্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গুপ্তা অর্থের বিনিময়ে হত্যা ও অর্থ পাচারের ষড়যন্ত্রসহ তিনটি অভিযোগে দোষ স্বীকার করেছেন। চলতি মাসের শেষ দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) তথ্যমতে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনার সঙ্গে বিকাশ যাদব ও নিখিল গুপ্তার সরাসরি যোগাযোগ ছিল। সাবেক জুনিয়র ‘র’ কর্মকর্তা বিকাশ যাদব ২০০৮ সালে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) যোগ দেওয়ার পর ক্যাবিনেট সচিবালয়ের মাধ্যমে গোয়েন্দা সংস্থায় অন্তর্ভুক্ত হন। ২০২৪ সালের অক্টোবরে মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বর্তমানে ভারতেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে।
মার্কিন তদন্তের পর কথিত হত্যাচেষ্টার অভিযোগ পর্যালোচনার জন্য ভারত সরকার একটি কমিটি গঠন করেছে। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পান্নুনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। একই বছর ইউএপিএ আইনের আওতায় শিখস ফর জাস্টিসকেও (এসএফজে) নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে নয়াদিল্লি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬