অর্থনীতি
বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বড় ধরনের অসংগতি বা গরমিল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। তিনি জানান, একটি বিশেষ ফরেনসিক অডিটের মাধ্যমে পরিসংখ্যানের এসব অনিয়ম চিহ্নিত করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। ‘সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য।
খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান নিয়ে কাজ করা সম্ভব নয় এবং এটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। খুব দ্রুতই বিশেষজ্ঞদের পর্যালোচনার ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সরকার বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি জনবল সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে তিনি উল্লেখ করেন। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে’—বলেন তিনি।
মন্ত্রী স্পষ্ট করেন যে, কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করতে নয় বরং অতীতের অসংগতিগুলো দূর করতেই এই ফরেনসিক অডিট চালানো হয়েছে। তিনি বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত করা যাবে, ভুলগুলো তত স্পষ্ট হবে এবং তা সংশোধনের পথ প্রশস্ত হবে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬