অর্থনীতি
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নভেম্বরের শুরুর দিকে টানা দুই দফায় সোনার দাম বৃদ্ধি করা হয়েছে, যাতে মোট ৬ হাজার ৫৯৮ টাকা বেড়েছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির প্রভাবে এই দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছে বাজুস। টানা দুই দফায় ৬৫৯৮ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এর আগে সোমবার (২ নভেম্বর) দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা, আর এবার বাড়ানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এর ঠিক আগে ৩১ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি। সেদিন ভরিতে ৩২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে গত ৩১ অক্টোবর দাম কমানো হয়েছিল ভরিতে ১৬৩৩ টাকা। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা দরে বিক্রি হবে। বাজুস স্পষ্ট করেছে যে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের থেকে বাড়তি কোনো ফি নেওয়া যাবে না।
চলতি বছর এখন পর্যন্ত বাজুস মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৭ বার কমানোর ঘটনা ঘটেছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তনের ঘটনা ঘটেছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এখনকার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬