সিলেট
সিলেট টেস্টের চতুর্থ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে ছিটকে পড়ছে স্বাগতিকরা। প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি মিললেও দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের বড় ধরনের হতাশায় ডুবিয়েছেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম। এই সেশনে ২৮ ওভার বল করেও কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। পুরো দ্বিতীয় সেশনে ২৮ ওভার বোলিং করে একটি উইকেটও হারায়নি উইন্ডিজ।
উইকহ্যাম ও হজ জুটি গড়তে গিয়ে স্কোরবোর্ডে ১৩১ রান যোগ করেছেন। সব মিলিয়ে তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ এখন ১৪০ রান। হজ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছাকাছি রয়েছেন, ৯৩ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে ৬৩ রানে ব্যাট করছেন উইকহ্যাম। দ্বিতীয় সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২৫৯ রান, যার ফলে তাদের লিড এখন ২২৯ রান। ২ স্পিনারের পাওয়া ওই ২ উইকেটর পর ধারণা করা হচ্ছিল, উইকেট ধীরে ধীরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠছে। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আছেন হজ, ৬৩ রানে অপরাজিত উইকহ্যাম।
দিন শুরুর দিকে তাইজুল ইসলামের এলবিডব্লিউর শিকার হয়ে জশুয়া ডি সিলভা দলীয় ৮৫ রানে বিদায় নেন। এর কিছুক্ষণ পর ব্রেন্ডন কিংয়ের সহজ ক্যাচ মিস করেন তাওহীদ হৃদয়। তবে বেশিক্ষণ টিকতে পারেননি কিং; দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে শান্তর ক্যাচে পরিণত হন তিনি। উইন্ডিজের দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করেন তিনি। প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল।
উল্লেখ্য, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩৫৬ রান। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রান তুলে ৩০ রানের লিড নিয়েছিল। তবে বর্তমানে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ এখন ক্যারিবীয়দের হাতে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬