সিলেটসিলেট

নবীগঞ্জে অলিউর রহমানের নেতৃত্বে বিএনপির বিশাল শোডাউন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন বিএনপি নেতা অলিউর রহমান অলি।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও হবিগঞ্জ জেলা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে নবীগঞ্জে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

সামনে থাকা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অলিউর রহমানের এই মহড়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে নবীগঞ্জে কোনো নেতাকে এত বিপুলসংখ্যক নেতাকর্মীর সাথে নিয়ে শোডাউন করতে দেখা যায়নি।

শনিবার দুপুরের দিকে শহরের প্রধান সড়কগুলো 'অলিউর ভাইকে মেয়র চাই' স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপজেলা ও পৌর বিএনপির একটি বড় অংশ আগামী নির্বাচনে তাকে ঘিরে প্রত্যাশা তৈরি করেছে। ফলে স্থানীয় রাজনীতিতে অলিউর রহমান এখন বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

Public Voice

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


নবীগঞ্জে অলিউর রহমানের নেতৃত্বে বিএনপির বিশাল শোডাউন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও হবিগঞ্জ জেলা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে নবীগঞ্জে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

সামনে থাকা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অলিউর রহমানের এই মহড়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে নবীগঞ্জে কোনো নেতাকে এত বিপুলসংখ্যক নেতাকর্মীর সাথে নিয়ে শোডাউন করতে দেখা যায়নি।

শনিবার দুপুরের দিকে শহরের প্রধান সড়কগুলো 'অলিউর ভাইকে মেয়র চাই' স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপজেলা ও পৌর বিএনপির একটি বড় অংশ আগামী নির্বাচনে তাকে ঘিরে প্রত্যাশা তৈরি করেছে। ফলে স্থানীয় রাজনীতিতে অলিউর রহমান এখন বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত