রাজনীতি
শহিদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচারের দাবিতে খাগড়াছড়ি অভিমুখে ইনকিলাব মঞ্চের উদ্যোগে 'মার্চ ফর ইনসাফ' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টায় খাগড়াছড়ির রামগড় বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে প্রাইম ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। সফরসঙ্গী হিসেবে ছিলেন ইনকিলাব সার্চ কমিটির আহ্বায়ক জি. এল. সাব্বির ও সদস্য সচিব আদনান আহাদ সহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় পর্যায়ে এনসিপির রামগড় উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদ সহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মিছিল শেষে প্রাইম ব্যাংকের সামনে শহিদ আবতাবুল কাদের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, "তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা শুরু করেছি, তারই অংশ হিসেবে খাগড়াছড়িতে আমাদের মার্চ ফর ইনসাফ পদযাত্রা।"
তিনি তাদের তিন দফা দাবি তুলে ধরে বলেন, দাবিগুলো হলো— ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
M

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬