অপরাধঅপরাধ

উলিপুরে প্রতিবন্ধীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ।

উলিপুর, তবকপুর ইউনিয়নের, উমানন্দে প্রতিবন্ধীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ।

উলিপুর, তবকপুর উমানন্দ মিয়াজী পাড়া, এলাকায়, প্রতিহিংসার শিকার,নিরীহ অবহেলিত ও অক্ষম, শারীরিক প্রতিবন্ধীর চলাচলের  রাস্তার মাঝখানে বাঁশ গেরে রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, শারীরিক প্রতিবন্ধী(৮০) মোঃ ছলিম উদ্দিন, পিতা -জহুর উদ্দিন, সাং উমানন্দ (মিয়াজী পাড়া) এলাকায়,বৃটিশ আমল থেকেই, কোনমতে, মাথা গোঁজার ঠাঁই হিসেবে ৮ শতাংশ জায়গার মধ্যে পরিবার নিয়ে বসবাস করে আসছে। রাস্তাটি দিয়ে বেশকয়েকটি বাড়ির  লোক চলা ফেরা করে। ছোট রাস্তাটির দুই দিকে বাড়ি ঘেসা। আঁটোসাঁটো রাস্তা।রাস্তাটি দিয়ে স্কুল পড়ুয়া ছাত্র -ছাত্রী , সহায় সম্বলহীন, নিরুপায়,হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী সহ শতাধিক মানুষ চলাচল করে আসছে।প্রতি বেশি  প্রভাবশালী হওয়ায় কুটকৌশলে প্রতিবন্ধীর বসতভিটার জায়গায় পাওয়াকে কেন্দ্র করে অসহায় ও হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধীর চলাচলের রাস্তার মাঝখানে বাঁশ গেরে বন্ধ করে দেয়। গত কয়েকদিন ধরে প্রতিবন্ধীর গাড়িসহ  চলাচলে অবরুদ্ধ অবস্থায় দিনাতিপাত করছে। এমনকি শারীরিক প্রতিবন্ধীর গাড়ি নিরাপত্তা হীনতায় রেখে হামাগুড়ি দিয়ে চলাচল করতেছে। তার দাবি, আমি কর্ম ক্ষম অচল মানুষ।এই অবস্থায় পরিবার নিয়ে কোথায় যাব। চলাচল করতে না পারলে মরন ছাড়া আর কোন উপায় নেই।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মিমাংসার চেষ্টায় তাদের দাপটের কাছে ব্যর্থ হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, আবুল  ( ৬০),হাসানুর,(৫০) সোহেল(৩০),ছক্বু(৪০), ফজলু(৪৬), হান্নান (৩০) সহ সংঘবদ্ধ হয়ে উৎশৃংখলতা ওউৎভট পরিস্থিতি তৈরি সহ বসতভিটা দখলের বারবার হুমকি দিয়ে আসতেছে। স্থানীয়রা তাদের দাপটে অসহায় হয়ে মুখ খুলতে নারাজ।এব্যাপারে উলিপুর থানা পুলিশের সহযোগিতায় চলাচলের রাস্তা খুলে দেওয়া হয়। পুলিশ যাওয়ার পরে আবারো বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে প্রতিবন্ধী ভুক্তভোগী পরিবারগুলোর    রাস্তা চলাচলের পথ সুগমে দীর্ঘ মেয়াদি সমস্যা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Public Voice

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

উলিপুরে প্রতিবন্ধীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ।

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত