রাজনীতি
পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকারকে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা কোনোভাবেই থামছে না। দেশের বিভিন্ন স্থানে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো মালিক বা শ্রমিক কারখানায় ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজের অধিকার আদায়ে সফল হতে পারেন না। দলের পক্ষ থেকে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, সাধারণ কোনো শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কাজে জড়িত নন।
জামায়াত আমির আরও শঙ্কা প্রকাশ করে বলেন, একটি পক্ষ বা গোষ্ঠী পরিস্থিতি উসকে দিয়ে দেশের এই গুরুত্বপূর্ণ শিল্প খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের স্বার্থে এই অসাধু চক্রের বিরুদ্ধে সরকারকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬