চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে নওশাদ আলম (২৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেল তিনটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে একটি এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নওশাদ শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিকেল পাঁচটার দিকে আটক নওশাদকে মিরসরাই থানায় হস্তান্তর করে ডিবি। বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, যুবদল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬