জাতীয়জাতীয়

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, রদবদল পুলিশ প্রশাসনে

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। এছাড়া শিল্পাঞ্চল পুলিশের নতুন প্রধান হয়েছেন ইসরাইল হাওলাদার।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জারি করা এই প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেলেও, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। ২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতির হস্তক্ষেপে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। পরে ডিএমপি থেকে তাকে র‍্যাবে বদলি করা হয়।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের প্রক্রিয়ায় তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্বের ছাপ রাখেন। এরপর গত ৪ জুন ফারুক আহমেদসহ পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয় এবং ৭ জুন তাদের র‌্যাংক ব্যাজ পরানো হয়। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

উল্লেখ্য, গত ২৮ জুন এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তিনি এসআরবির নতুন ডিজি হিসেবে নিয়োগ পেলেন। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে এই নতুন নিয়োগ ও বদলি কার্যকর করা হয়েছে। সর্বশেষ গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) থেকে বদলি করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দিয়েছিল স।

Public Voice

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, রদবদল পুলিশ প্রশাসনে

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত