স্বাস্থ্য
হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানোর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. শরীফ ইমতিয়াজ।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সাবান দিয়ে ধাপে ধাপে হাত পরিষ্কার করার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। এ সময় কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্টরা সঠিক কৌশল প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, শিশুদের মধ্যে হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা জরুরি। শুধু খাবারের আগে বা শৌচাগার ব্যবহারের পর নয়, জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতেও নিয়ম মেনে হাত ধোয়া প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেরা এ অভ্যাস মেনে চলার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে পারে। প্রতিটি শিশু যেন স্বাস্থ্য সুরক্ষায় একেকজন ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে ওঠে, সেটিই প্রত্যাশা।
পরে ইউএনওর নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬