খেলাধূলা
ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। ১৭টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২ জন আরচার নিয়ে অংশ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক জিতে তালিকার শীর্ষে থেকে আসর শেষ করেছে। কোচ মার্টিন ফ্রেডরিকের তত্ত্বাবধানে বাংলাদেশ দল এই সাফল্য অর্জন করে।
টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি, মো. সাগর ইসলাম ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গঠিত দল স্বর্ণ জিতেছে। ফাইনালে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কাজাখস্তানকে ৬-২ সেটে হারিয়ে বিজয় নিশ্চিত করেন তারা। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটে যথাক্রমে ৫৫-৫৪, ৫৫-৫২ এবং ৫২-৫১ পয়েন্ট পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সব মিলিয়ে ২১২ ও কাজাখস্তান ২১০ পয়েন্ট অর্জন করে। এর আগে প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে ওঠা বাংলাদেশ শেষ চারে উজবেকিস্তানকে ৬-০ সেটে হারিয়েছিল। অন্যদিকে, কম্পাউন্ড নারী এককের ফাইনালে বাংলাদেশের বন্যা আক্তার ১৪৫-১৪৩ পয়েন্টে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে হারিয়ে তৃতীয় স্বর্ণটি নিশ্চিত করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ এন্ডে পূর্ণ ১০ পয়েন্টের শট নিয়ে ব্যবধান গড়ে দেন তিনি। দু’জনেই ২৮ পয়েন্ট তুলে টাই করেন। তৃতীয় ও চতুর্থ এন্ডে দু’জনেই ২৯ পয়েন্ট তুলে টাই করেন। পঞ্চম এন্ডে তিন শটেই পূর্ণ ১০ পয়েন্ট করে তোলেন বন্যা।
তবে রিকার্ভ নারী এককের ফাইনালে ১৫ বছর বয়সী সায়মা সালাউদ্দিন ৬-৪ সেটে মবিনা ফালাহর কাছে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। দলীয় ইভেন্টগুলোতে মিশ্র ফলাফল ছিল বাংলাদেশের। রিকার্ভ নারী দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করে বাংলাদেশ। তবে রিকার্ভ মিক্স দলগত ইভেন্টে ৫-৩ সেটে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়। একক ইভেন্টের লড়াইয়ে আজারবাইজানের মামাদালি আলিয়েভকে ৭-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন আব্দুর রহমান আলিফ। প্রতিযোগিতায় কাজাখস্তান রৌপ্য জয় করলেও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে স্বাগতিক ইরাক।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬