স্বাস্থ্যস্বাস্থ্য

ধুনটে সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট প্র্যাকটিস করলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের ব্যক্তিগত চিকিৎসাসেবা বা প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি দায়িত্ব পালনকালে কোনো সরকারি চিকিৎসক ব্যক্তিগতভাবে রোগী দেখতে পারবেন না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চিকিৎসকের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস পরিচালনাকারী বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মঘণ্টা চলাকালে কোনো সরকারি চিকিৎসক ব্যক্তিগত বা বেসরকারি চিকিৎসাসেবায় নিয়োজিত থাকতে পারবেন না। এ সময়ে কোনো চিকিৎসকের বিরুদ্ধে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সরকারি বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া সরকারি কর্মঘণ্টায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও নিরবচ্ছিন্ন রাখা এবং নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি ও দায়িত্বপালন নিশ্চিত করার লক্ষ্যে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক, বগুড়ার সিভিল সার্জন এবং ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

Public Voice

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ধুনটে সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট প্র্যাকটিস করলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত